বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে বোল্ড আউট হয়ে বোলারকে হত্যা করলো ব্যাটার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে খেলোয়াড়দের রাগারাগি অথবা সংঘর্ষের ঘটনা নতুন নয়। কিন্তু এবার ভারতে ঘটে গেল বিরল এক ঘটনা।
ক্রিকেট ম্যাচে বোল্ড আউট হওয়ার কারণে ১৪ বছরের এক কিশোরকে হত্যা করে বসেছে ১৭ বছরের এক তরুণ।

ভারতের উত্তর প্রদেশের কানপুরের ঘতমপুর এলাকার রাহতি ডেরা গ্রামে এই ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন বোল্ড আউটের শিকার হন ব্যাট করতে থাকা ১৭ বছর বয়সী তরুণ। সেই রাগের জের ধরে বোলিং করা ১৪ বছরের তরুণকে গলা টিপে ধরে সে। শ্বাসরোধ হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বোলার।

হত্যার শিকার হওয়া তরুণের পরিবার স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। এই ব্যাপারে ওই থানার পুলিশ জানায়, মৃত কিশোরের দুই ভাই এবং চার বোন রয়েছে। তার বাবা এক জন কৃষক।

হত্যার এই ঘটনা যে শুধু ক্রিকেট ঘিরেই হয়েছে তা অবশ্য ঠিক নয়। আগেও হত্যার শিকার হওয়া তরুণের চাচিকে পিটিয়ে খুন করেছিল অভিযুক্ত তরুণের পরিবারের সদস্যরা। বিষয়টি সংবাদমাধ্যমকে জানায় গ্রামের মানুষজন। এই ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!