বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা শ্রীরামপুর ও আবাদের হাটে শান্তি সমাবেশে মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, শ্রীরামপুর ও আবাদের হাটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বুধবার (০৬ ডিসেম্বর) ভোমরা স্থলবন্দরের চারটি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিকাল সাড়ে ৪টায় লক্ষীদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত দোয়া ও শান্তি সমাবেশে শ্রমিক নেতা আশরাফুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাহাজান আলী। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিক মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে, সন্ধ্যা ৬টায় ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শ্রীরামপুর বাজারে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি গাজী আব্দুল গফুরের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা আ’লীগের সহসভাপতি কামরুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য রেজাউল ইসলাম রেজা, পৌর ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু খান, পৌর আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি বাবু চৌধুরী, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা প্রমুখ।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় আগরদাড়ি ইউনিয়নের আবাদের হাটে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা আবুল কাসেমের সভাপতিত্বে দোয়া ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান বাবু।

এসব সমাবেশে সাতক্ষীরা-২ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!