বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিনিটে এক কোটি, সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী

ডেস্ক রিপোর্ট: ২০১৩ সালে সানি দেওলের সঙ্গে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউড অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন উর্বশী রাউতেলা। এরপরে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও, ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই বললেই চলে। তবুও কি না অভিনয়ের জন্য মিনিটে এক কোটি টাকা নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন উর্বশী রাউতেলা।

জানা গেছে, তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির নতুন সিনেমায় মাত্র তিন মিনিটের জন্য পারফর্ম করবেন উর্বশী। তাতেই পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি টাকা। অর্থাৎ এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা। সে হিসেবে আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের ছাপিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়েছেন উর্বশী। অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উর্বশী। সেখানে তাকে এই বিপুল পরিমাণের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রীর ভাষায়, ‘এটা খুবই ভালো একটা বিষয়। যে অভিনেতা বা অভিনেত্রী নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সকলেই এই দিনটা দেখতে পান।’

প্রসঙ্গত, সিনেমা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় উর্বশী। এর আগে হীরার মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় চর্চিত হয়েছিলেন তিনি। এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবর আলোচনায় থেকেছেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!