বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ জুন ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়ার সেরা ২০০-তে বাংলাদেশের দুই বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০২৩ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দু’টি বিশ্ববিদ্যালয়।

সেগুলো হলো— দেশের সেরা বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেরা ২০০-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮৬তম। অপরদিকে নর্থ সাউথের অবস্থান ১৯২ তম।

বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা একশোর মধ্যে না থাকলেও ভারতের চারটি ও পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

এদিকে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। আর এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দু’টি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে।

সূত্র: টাইমস হায়ার এডুকেশন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!