বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল দিয়ে এলো ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ

বেনাপোল প্রতিনিধি: প্রায় এক বছর বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। রবিবার (২ জুলাই) বিকেলে পাঁচটি ট্রাকে ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আবারও আমদানি শুরু হলো।

ঈদুল আজহার আগে থেকে সারাদেশের ন্যায় বেনাপোলেও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম উঠেছে এলাকা ভেদে প্রতি কেজি ৬০০ টাকা থেকে ৮০০ টাকায়। বেনাপোলে খুচরায় ২৫০ গ্রাম কিনলে ১৫০ থেকে ১৫৫ টাকা ও আধা কেজি কিনলে বিক্রেতারা নিচ্ছেন ৩০০ টাকা। আবার অনেক স্থানে হাজার টাকাও ছাড়িয়েছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির ফলে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

মেসার্স উষা ট্রেডিং, এন এস এন্টারপ্রাইজ ও এস এম কর্পোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছে। এসব অনুমতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করবে।

বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিং এর মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। ২৫ জুন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ী) কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করি। এরপর আমাদের আমদানির অনুমতি দেওয়া হয়।

বেনাপোলে কাঁচামরিচের খুচরা ব্যবসায়ী নাজমুল ইসলাম জানান, প্রতিদিনই কাঁচা মরিচের দাম বেড়ে রবিবার সকালে বিক্রি হয়েছে ৫০০-৬০০ টাকা কেজিতে। এখন আমদানি হচ্ছে, দু’একদিনের দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম কমবে।

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, দেশের বাজারে ঈদের আগে থেকে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ায় আজ থেকে আমদানি শুরু হয়েছে।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার তানভীর আহমেদ বলেন, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাঁচা মরিচ শূন্য দশমিক ৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস প্রদান করছেন। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজির মূল্য ৩২.২০ টাকা পড়ে। এর উপর মোট শুল্ক হার ৫৮ দশমিক ৬০ ভাগ। সরকারি শুল্ক দিয়ে প্রতি কেজির মূল্য দাঁড়ায় ৫২ টাকা। কাঁচা মরিচ বন্দর থেকে দ্রুত খালাস দেয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০