বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের বাড়লো কাঁচা মরিচের দাম: সাতক্ষীরার বাজারে ‘৪০০’

মৃত্যুঞ্জয় রায়: দেশের বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২ জুলাই থেকে আমদানি শুরু হয় কাঁচা মরিচ। তবে, মূল্য নিয়ন্ত্রণে তা দৃশ্যমান ভূমিকা রাখতে পারছে না বলে দাবি ক্রেতা সাধারণের।

ক্রেতারা বলছেন, সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম উঠেছিল ৫০০ টাকা পর্যন্ত। পরে কাঁচা মরিচ আমদানি শুরু হলে দাম নেমে যায় ২০০ থেকে ২৫০ টাকায়। তবে, মাত্র দুই দিনের ব্যবধানে তা বেড়ে আবার কেজি প্রতি ৪০০ টাকা হয়েছে। এতে বিপাকে পড়েছে ক্রেতারা। বিব্রত হচ্ছেন খুচরা বিক্রেতারাও।

বৃহস্পতিবার (৬ জুলাই) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা কাঁচা মরিচ বিক্রেতা রনি বলেন, ভারতীয় কাঁচা মরিচ সরবরাহ খুবই কম। যা আসছে, তা পাইকারী ব্যবসায়ীরা মজুদ করে দাম বৃদ্ধি করছে। আমরা খুচরা বিক্রি করি, মরিচ না পেয়ে তাদের দামে আমাদের ক্রয় ও বিক্রি করতে হচ্ছে। উপায় নেই।

সুলতানপুর বড় বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আজিজুর রহমান বলেন, বাংলাদেশে একবার যে জিনিসের দাম বাড়ে, তা কমানোর সাধ্য কার আছে। তাইতো ৭০ টাকার কাঁচা মরিচ এখন ৪০০ টাকা।

তবে, কাঁচা মরিচের দাম নিয়ে অজ্ঞাত কারণে কথা বলতে চাননি সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের আড়তদার মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স এর মালিক আওয়াল, রাসেল ট্রেডার্সের মালিক রজব আলী খানসহ অন্যান্য আড়তদাররা।

তারা বলেন, আমরা কিছু বলতে বাধ্য নই।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ২ জুলাই থেকে ৬ জুলাই দুপুর পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে প্রায় ২৮৮ দশমিক ১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আজ আরও কিচু কাঁচা মরিচ আসতে পারে।

এদিকে, ভোমরা বন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভারত থেকে কাঁচা মরিচের আমদানি মূল্য পড়ছে টনপ্রতি ৪৫০ ডলার। এছাড়া প্রতি টনে ৩২ হাজার ৬০০ টাকা কর দিতে হচ্ছে। সে হিসেবে প্রতিকেজি কাঁচা মরিচের আমদামি মূল্য পড়ছে প্রায় ৮০ টাকা। যা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০০ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০