বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৩, ৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যেভাবে শাশুড়িকে ‘পটাচ্ছেন’ কিয়ারা

বিনোদন ডেস্ক: চলতি বছর ফেব্রুয়ারি মাসেই রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। নতুন বউমা বলে কথা, শ্বশুরবাড়ির মন জয় করতে তাই কোনোরকম কসরত করতেই ছাড়ছেন না কিয়ারা। কাজের পাশাপাশি সংসারও বেশ সামলাচ্ছেন অভিনেত্রী।

শাশুড়ি ফুচকা খেতে ভালোবাসেন। জানতে পেরেই ঝটপট সিদ্ধার্থ মালহোত্রার মায়ের জন্য নিজে হাতে ফুচকা বানিয়ে ফেললেন কিয়ারা। সম্প্রতি সিনেমার প্রচারের সময়েই একথা ফাঁস করেন সিদ্ধার্থ ঘরনি। দিন কয়েক আগেই বউমার নতুন ছবির প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেতার মা রিমা মালহোত্রা। এবার শাশুড়ির কাছে ‘ভালো বউমা’ হওয়ার টিপস দিলেন কিয়ারা।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, শাশুড়ির প্রিয় খাবার খাইয়ে মন জয় করেন তিনি। কিয়ারা বলেন, ‘আমার শাশুড়ি ফুচকা খেতে খুব ভালোবাসেন। উনি এখন আমাদের সঙ্গেই মুম্বাইতে রয়েছেন। প্রথম যেদিন আমাদের এখানে শাশুড়ি এলো, আমি তখনই বলেছি- আজকে বাড়িতে পানিপুরি হবে। যা তেল দিয়েছি না, আমাকে ভালো না বেসে থাকতেই পারবেন না।’

সংসার নিয়ে কিয়ারা বলেন, ‘ঘর-সংসার তো দুটো লোককে নিয়ে হয়। আর আমি খুব ভাগ্যবতী যে যাকে আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যে আমার স্বামী, সে আমার প্রিয় বন্ধু। যেখানেই যাই না কেন, সিদ্ধার্থ আমার কাছে নিরাপদ আশ্রয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি। এতে কথা চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা পেয়েছে। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০