বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্যারিসে এমবাপ্পের শেষ ম্যাচে পিএসজির হার

স্পোর্টস ডেস্ক: পার্ক দ্য প্রিন্সেসে নিজেদের সমর্থকদের সামনে লিগ ‘আঁ’র শিরোপা নিয়ে উৎসব করতে হাজির পিএসজি। ম্যাচটি আবার প্যারিসে কিলিয়ান এমবাপ্পের বিদায়ী ম্যাচও।
কিন্তু এমন দুটি বড় উপলক্ষ শেষ পর্যন্ত তেতো বানিয়ে ছাড়লো তুলুজ।

গতকাল রাতে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের ঘরের মাঠে হেরেছে ৩-১ গোলে। যা লিগের এ মৌসুমে পিএসজির দ্বিতীয় হার। ম্যাচের মাত্র অষ্টম মিনিটে গোল করে বিদায় রাঙানোর পথ তৈরি করেছিলেন এমবাপ্পে। কিন্তু পরে তিন গোল করে স্বাগতিকদের হারের তেতো স্বাদ উপহার দেয় তুলুজ।

গত এপ্রিলে শেষ ১১ বারের মধ্যে ১০তম লিগ শিরোপা জিতেছে পিএসজি। টানা তিন লিহ শিরোপা জেতা পিএসজির আরও দুই ম্যাচ বাকি আছে। বাকি আছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। কিন্তু এই তিন ম্যাচের কোনোটিই পিএসজির ঘরের মাঠে নয়। ফলে এটিই বিদায় বলে দেওয়া এমবাপ্পের জন্য পার্ক দ্য প্রিন্সেসে তার শেষ ম্যাচ। লিগে পিএসজির পরের দুই ম্যাচ যথাক্রমে নিস (১৫ মে) ও মেৎসের (১৯ মে) বিপক্ষে। আর ২৫ মে লিঁওর বিপক্ষে হবে ফ্রেঞ্চ কাপের ফাইনালে।

তবে ম্যাচ হারলেও শিরোপা উৎসব করেছে প্যারিসিয়ানরা। যে উৎসবের কেন্দ্রে ছিলেন এমবাপ্পে। যিনি মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। শোনা যাচ্ছে, ২৫ বছর বয়সী ফরোয়ার্ড পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন। উৎসবের রাতে তার উদ্দেশে স্লোগান দিয়েছে পিএসজি সমর্থকরা। অনেকের হাতে ছিল এমবাপ্পের ছবি সম্বলিত ব্যানার।

২০১৭ সালের আগস্টে ১৬৫.৭ পাউন্ড ট্রান্সফার ফি’তে মোনাকো থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এমবাপ্পে। এই বয়সেই ক্লাবের কিংবদন্তির মর্যাদা নিয়ে যাচ্ছেন তিনি। ৩০৭ ম্যাচে ২৫৬ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। এর মধ্যে বিদায়ী মৌসুমে ৪৭ ম্যাচেই ৪৪ গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন তিনি।

কিন্তু যে স্বপ্ন নিয়ে এমবাপ্পে প্যারিসে ছিলেন, সেই চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব হয়নি তার। এবারের আসরেও যেমন তার দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে। এরপরই ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেন এমবাপ্পে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

স্কুলে ভর্তি পরীক্ষা হলেও কলেজে জিপিএতেই

আর্জেন্টিনা জিততেই পূর্ণিমার স্ট্যাটাস, ভক্তদের মন্তব্যের বন্যা

ক্যামেরন থেকে স্টারমার: কেন ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায় ?

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র নবযাত্রা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স

১০

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

১১

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

১২

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৩

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

১৪

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

১৫

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

১৬

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

১৮

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৯

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!