বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারে রাজধানীতে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগেই জানিয়েছিল, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ২ শতাধিক জায়গায় বসবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লকরেইড, থাকবে গোয়েন্দা নজরদারি, ৪টি কন্ট্রোল রুম থেকে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম।

এ ছাড়া, রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১ প্ল্যাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবে র‌্যাবের বিশেষ টিম।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

অপরাধ বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে না। তবে, জনগণের জানমালের ক্ষতি ঠেকাতে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারির বাড়ানোর পরামর্শ তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০