বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুন ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেড় দশক পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তবে দীর্ঘ ১৫ বছর পর আবারও ইংলিশ কন্ডিশনে সাদা পোশাকের ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে।

অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০২৭ সালের গ্রীষ্মে বাংলাদেশকে একটি টেস্ট ম্যাচ খেলার আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ২০২৭ সালের মে মাসের শেষ দিকে লর্ডস কিংবা অন্য কোনো ভেন্যুতে হতে পারে ম্যাচটি।

তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। কারণ এর পরের মাসেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।
ফাইনাল কোন মাঠে আয়োজন করা হবে, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে টেস্টের ভেন্যু।

২০২৭ সাল পর্যন্ত পরবর্তী তিনটি ডব্লিউটিসি ফাইনাল আয়োজনের জন্য আইসিসির সঙ্গে ইসিবির চুক্তি রয়েছে।
নিয়ম অনুযায়ী, ফাইনাল লন্ডনের কোনো মাঠে হওয়ার কথা। এত দিন লর্ডসকেই সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক সময়ে মাঠের উইকেট নিয়ে কিছুটা চিন্তায় পড়েছে ইসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট মাত্র ১৬৬ ওভারেই শেষ হয়ে যায়। বোলারদের জন্য অতিরিক্ত সহায়ক সেই উইকেটের কারণে পরে আইসিসির কাছ থেকে ডিমেরিট পয়েন্টও পেয়েছে ঐতিহাসিক মাঠটি। এ কারণে ডব্লিউটিসি ফাইনাল লর্ডস থেকে সরিয়ে ওভালে নেওয়ার বিষয়টি ভাবছে ইসিবি।

এদিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতি গ্রীষ্মে লর্ডসে অন্তত দুটি টেস্ট আয়োজন করতে হয় ইসিবিকে। তাই ডব্লিউটিসি ফাইনাল যদি ওভালে হয়, তাহলে লর্ডসের সেই কোটা পূরণ করতেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজন করা হতে পারে।

তবে ২০২৭ সালে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়াটা কিছুটা চমকপ্রদও মনে করছে গার্ডিয়ান। কারণ, ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, ওই বছরের ফেব্রুয়ারিতেই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হওয়ার কথা ম্যাচ দুটি।

এর বাইরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ এবং ১৫০তম বর্ষপূর্তির একটি বিশেষ টেস্টও খেলবে ইংল্যান্ড। সবমিলিয়ে ২০২৭ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা নয়টি টেস্ট খেলার ব্যস্ত সূচি অপেক্ষা করছে ইংলিশদের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১০

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১২

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৩

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৪

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৫

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৭

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৮

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৯

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

২০