বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

মেহেদী হাসান শিমুল: হাজারো মানুষের উপস্থিতিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

সোমবার (২২ জুন) বিকেলে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড় খামার ঈদগাহ মাঠ সংলগ্ন চেলারবিলে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রার ‘ভোরের পাখি’ প্রথম স্থান, গোপালগঞ্জের ‘কানাই’ দ্বিতীয় স্থান, ‘নড়াইল এক্সপ্রেস’ তৃতীয় স্থান, সাতক্ষীরার তালার ‘বেলী’ চতুর্থ এবং খুলনার শিরমনির ‘তাহসিন রানী’ পঞ্চম স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারীকে এলইডি টেলিভিশন ও তৃতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম ।

প্রতিযোগিতা পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক মেম্বার খুরশিদ আলম, ধারাভাষ্য দেন আব্দুল্লাহ সানা।

ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় দেখতে চেলারবিলে হাজারো মানুষের ঢল নামে। সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

১

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

২

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

৩

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

৪

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

৭

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

৮

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

৯

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

১০

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

১১

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

১২

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

১৪

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

১৫

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

১৬

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১৭

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১৮

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১৯

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

২০