
তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্যান্সারে আক্রান্ত এস.এম আলাউদ্দীন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী গেছেন।
সোমাবার বাদ আসর পাটকেলঘাটা সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসা চত্বরে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম, বিএনপি নেতা ও ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল আলীম বাবু, সহ-সভাপতি শেখ আলতাফ হোসেন, উপজেলা জাপা নেতা শেখ সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল আজিজ, আশরাফুল আলম, অ্যাড জিল্লুর রহমান, জামাল উদ্দীন, শেখ জলিল আহমেদ, নুরুল ইসলাম খোকা, আব্দুস সালাম খান, অধ্যাপক আমজাদ হোসেন, নুরুল ইসলাম মোল্লা, আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুব নেতা সাইদুল ইসলাম, মহিদুল ইসলাম, শিমুল ফকির, ছাত্রসমাজ নেতা আহসান হাবিব, শফিকুজ্জামান শফিক প্রমুখ। প্রথম জানাজা নামাজে ইমামতি করেন পাটকেলঘাটা সিদ্দিকীয়া কাওমিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা মুফতি মনিরুল হক।
পরে মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম সরুলিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীনের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় জাতীয় পার্টি।
বিবৃতিদাতা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় কমিটির আহবায়ক মীর আব্দুস সবুর আসুদ, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন