
সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্তের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে এনগেজ নাউ প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করে স্বদেশ।
সভায় গত মে মাসের নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে আজ করার আহবান জানানো হয়।
সভায় নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন