বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুন ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নিকটবর্তী এলাকায় তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। নতুন বাজেটে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের নামে তিনটি নতুন বিমানবন্দর তৈরিতে বিশেষ জোর দিয়েছে সুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এই পরিকল্পনার আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে।

নতুন রাজ্যসরকারের প্রথম বাজেটে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিমান পরিবহণ ব্যবস্থা বাড়াতে একাধিক নতুন বিমানবন্দর নির্মাণ এবং বর্তমান পরিকাঠামোর উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য সরকার।

বাজেট অনুযায়ী, কেন্দ্রের আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কোচবিহারের বর্তমান বিমানবন্দর সম্প্রসারণের কাজও হাতে নেওয়া হচ্ছে।

এই খাতে চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে উঠে এসেছে কলকাতার নিকটবর্তী এলাকায় দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা। রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী, কল্যাণীর কাছে একটি নতুন বিমানবন্দর নির্মাণের জন্য প্রায় এক হাজার থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করা হবে। সাম্প্রতিক সময়ে কলকাতার বিমানবন্দরে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতের চাপ সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!