বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

ডেস্ক রিপোর্ট: পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সাতক্ষীরা শহরের দক্ষিণ কামালনগরে চলাচলের রাস্তা দখল করে ১১ ফুট উচ্চতার দায়সারা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। একই সাথে পাউবোর দীর্ঘদিনের পুরাতন ও নড়বড়ে প্রাচীর জনগণের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঐ প্রাচীর ভেঙে পড়লে পানি উন্নয়ন বোর্ড পুরাতন ইট দিয়েই সড়কের জায়গা দখল করে যেনতেনভাবে একই স্থানে ৫ ইঞ্চির প্রাচীর নির্মাণ শুরু করেন।

সোমবার (২২ জুন) সকালে এলাকাবাসীর বাঁধার মুখে এক পর্যায়ে প্রাচীর নির্মাণ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবদেন করেছেন।

সরেজমিনে গেলে ঘটনাস্থলে দক্ষিণ কামালনগর এলাকার বাসিন্দা আব্দুল আলিম আলতু, খোকন, মনজুরুল, জলিল ও ফজর আলী জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এই ঝুকিপূর্ণ ও নড়বড়ে প্রাচীর যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং চলাচলরত মানুষের উপর পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বলেছি ১১ ফুট উচ্চতার ঐ নড়বড়ে ঝুকিপূর্ণ সমস্ত প্রাচীর ভেঙে ফেলে নতুন করে টেকসই ও মজবুত প্রাচীর নির্মাণ করা হোক। কিন্তু তারা কোনভাবেই আমাদের কথা শুনছেন না। তাই আমরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। জেলা প্রশাসন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!