বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

গাছে বেঁধে নারীকে নির্যাতনের মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

​কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে মনিরুলের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিরুল ইসলাম উপজেলার বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের হাকিম গাজীর ছেলে। সোমবার ঘরের আড়ার সাথে তার গলায় দড়ি দেওয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কয়রা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

​এদিকে মনিরুলের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, মনিরুলকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ আড়ার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা এই ঘটনার পেছনে জড়িতদের দ্রুত চিহ্নিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও বলেন, স্বজনদের অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই মুহূর্তে একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১০

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১১

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১২

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৪

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৫

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৬

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৭

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৮

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৯

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০
error: Content is protected !!