
বেনাপোল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের ঘটনায় বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), ট্রাকের চালক মহসিন আলী (৩৪) ও হেলপার জাহিদ হাসান (২১)।
রোববার (২১ জুন) দিবাগত রাত দুইটার দিকে বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত বিভিন্ন সময়ে জব্দকৃত ভারতীয় মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে পাচারের সময় বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন