
উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) শ্যামনগরে অনুষ্ঠিত এ সভায় সিএমসি, সিপিজি, ইকোগাইড, শিক্ষক, ইমাম, পুরোহিত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে স্থানীয় জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ, টুরিস্ট পুলিশের এএসআই সঞ্জয় বর্মণ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, ট্রেনিং ফ্যাসিলিটেটর খালিদ মিজান লামি এবং সাংবাদিক আব্দুল হান্নান।
সভায় বক্তারা বলেন, সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন দূষণমুক্ত রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাটি জার্মান কো-অপারেশন, রূপান্তর এবং হেলভেটাসের সহযোগিতায় পরিচালিত Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর শাখার সভাপতি আশিকুর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুন্তাকিমুল ইসলাম রুহানি।
ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ, রায়হান, বিল্লাল, রবিউল, ইমরান, মুন্না, সামিয়া, রাজিয়া, আরিফা ও সাথী রপ্তান।
সভা শেষে অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমানো, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন