বাংলাদেশ, সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত ৭ শিক্ষক-কর্মচারী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় রোকেয়া মনসুর মহিলা কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ।

তিনি বলেন, বর্তমানে নারীরা পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাাশি কর্মক্ষেত্রে সাফল্য অর্জন ও দেশের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রেখে চলেছে। এজন্য নারীদের উচ্চশিক্ষা অর্জন করার বিকল্প নেই। নারীদের শিক্ষা লাভের পথ সুগম করতে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই কলেজ গড়ে তোলা হয়েছিল সেটি যথাযথভাবে পূরণ হয়েছে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, এই কলেজটি আমার আবেগের সর্বোচ্চ স্থানে রয়েছে। আগমী দুই বছরের মধ্যে কলেজের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। কলেজটি জাতীয়করণের জন্যও দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপক ও সমাজসেবক সেতারা নাসরিন নিশি।আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী সফু, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ইন্দ্রজিত কুমার মন্ডল, শ.ম মমতাজুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রী, সুমা বিশ্বাস, প্রভাষক আওছাফুর রহমান প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সাদিয়া তাবাসসুম ইশা, বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী জাহানারা রিপা ও জান্নাতুল মাওয়া রাহী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ। অনুষ্ঠান থেকে ৬ সহকারী অধ্যাপক এবং ১ অফিস সহায়ককে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এ সময় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এইচএম রহমাতুল্লাহ ও তার সহধর্মিনী সেতারা নাসরিন নিশি এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রেজাউল ইসলাম রেজা, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, মিজানুর রহমান, নাসিম সুলতানা, সুকুমার ঘোষ, মোশাররফ হোসাইন চৌধুরী, তৌহিদুর রহমান, নাজিমুদ্দীন আহম্মেদ, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, ইকবাল খলিল খান, আরেফা ফারজানা, রতন কুমার ঘোষ, ডিএম নাসির উদ্দীন, প্রভাষক আমিনুর রহমান, অলিউর রহমান, সাইয়েদাতুন্নেছা মুক্তা, শম্পা রানী মৃধা, নন্দলাল মন্ডল, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ. নবতরণ গায়েন, তৃপ্তি মূখার্জী, অনিমা রপ্তান, হালিমা পারভীন, গোলাম রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষসহ কলেজের কলেজের শিক্ষক-কর্মচারী, এইচএসসি পরীক্ষার্থী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিন্টু আটক

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

১০

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

১১

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

১২

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

১৫

ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

১৬

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক, ভোগান্তি চরমে

১৭

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

১৮

দেবহাটায় কিশোর-কিশোরীদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন কমিটির সভা

১৯

দেড় দশক পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার হাতছানি বাংলাদেশের

২০
error: Content is protected !!