বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার কোলা-ঘোলা ও কোলা-কল্যাণপুর ত্রিমোহনীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল।

সোমবার তারা কোলা-ঘোলা ও কোলা-কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন দলে ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নূর ইয়াসিন, নির্বাহী প্রকৌশলী ইউসুফ হারুন এবং সহকারী প্রকৌশলী (মনিটরিং-২) নাফিস ইবনে ওলি।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রস্তাবিত সেতুস্থল, নদীর প্রবাহ, যোগাযোগ ব্যবস্থা, জনসাধারণের চলাচল, স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম এবং অবকাঠামোগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তাদের মতামত প্রদান করেন।

স্থানীয়দের মতে, কোলা-ঘোলা ত্রিমোহনীতে নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে।

এসময় প্রতিনিধি দলের সদস্যরা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন এবং পরবর্তী প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়ার জন্য বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!