বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

ডেস্ক রিপোর্ট: সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।

জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে এসব কমিটি গঠন করে ২১ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির কার্যপরিধি ও অন্যান্য নির্দেশনা

প্রতিটি কমিটিকে প্রতি মাসে অন্তত একটি সভা করতে হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ ইতোমধ্যে হয়েছে, সেসব বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জাতীয় কমিটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।

সদস্য হিসেবে রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।
এই কমিটি প্রতি মাসে অন্তত একটি সভা করবে এবং বদলির আবেদন যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য মন্ত্রীর কাছে পাঠাবে।

এছাড়া আন্তঃবিভাগ বা আন্তঃসিটি কর্পোরেশন বদলির ক্ষেত্রে এ কমিটির অনুমোদনের পর আদেশ জারি করা হবে।
বিভাগীয় কমিটি

বিভাগীয় পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক।

একই বিভাগের মধ্যে (সিটি কর্পোরেশন ব্যতীত) শিক্ষকদের বদলির বিষয়টি এ কমিটি দেখভাল করবে।

জেলা কমিটি

জেলা পর্যায়ে নতুন নিয়োগপ্রাপ্তদের পদায়ন ও বদলি কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি)। সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এই কমিটি নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবে। একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন এ কমিটির অনুমোদন সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আদেশ জারি করবেন।

উপজেলা/থানা কমিটি

উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং মনোনীত দুজন ব্যক্তি। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এই কমিটি মূলত একই উপজেলা বা থানার ভেতরে শিক্ষকদের বদলির আবেদনগুলো নিষ্পত্তি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১০

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১২

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৪

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৬

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৯

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

২০
error: Content is protected !!