বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের রাতগুলো কখনও কখনও একজন মানুষের নামেই লেখা হয়। ডালাসের এই রাতটাও তেমনই।

শুরুতে পেনাল্টি মিস, তারপর ইতিহাস গড়া গোল, শেষ দিকে আরেকটি ফিনিশিং। লিওনেল মেসির পায়ে আবারও আলো জ্বলে উঠল বিশ্বকাপের মঞ্চে।

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই গোলই মেসির।

প্রথমটি তাকে বসিয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে। দ্বিতীয়টি নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় জয়।
ম্যাচের শুরু থেকেই বল ছিল আর্জেন্টিনার পায়ে। দ্বিতীয় মিনিটেই বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এনসো ফের্নান্দেস চেষ্টা করেছিলেন, তবে বল লাগে সাইড নেটে। এরপর চতুর্থ মিনিটে লাউতারো মার্তিনেসকে থামাতে গিয়ে অস্ট্রিয়ার রক্ষণে তৈরি হয় জটলা। ভিএআরের পর পেনাল্টি পায় আর্জেন্টিনা।

পুরো স্টেডিয়াম তখন অপেক্ষায়। মেসির সামনে ছিল ইতিহাসের দরজা। কিন্তু ৯ মিনিটে তার পেনাল্টি ডান পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মুহূর্তের জন্য স্তব্ধতা নামে। যে পায়ে এত গল্প লেখা হয়েছে, সেই পা-ই যেন একটু থেমে গেল তবে মেসির গল্প কখনও এত সহজে থামে না।

পেনাল্টি মিসের পরও ম্যাচের সুর ধরে রাখে আর্জেন্টিনা। অস্ট্রিয়া মাঝেমধ্যে আক্রমণে উঠেছে, কিন্তু শেষ তৃতীয়াংশে ছিল না সেই ধার। ২৩ মিনিটে মার্সেল সাবিৎসারের শট রোমেরোর পায়ে লেগে কর্নার হয়। ৩২ মিনিটে প্রায় খালি গোলের সামনে মেসির শট ঠেকিয়ে দেন কেভিন ডানসো।

এরপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যার জন্য অপেক্ষায় ছিল সবাই। ৩৮ মিনিটে বাঁ দিক থেকে গড়া আক্রমণে বল আসে মেসির কাছে। একটু পেছন থেকে বক্সে ঢুকে নিচু শটে বল পাঠান কোণে। এবার কোনো ভুল নেই। বল জালে যেতেই মেসি জায়গা করে নেন ইতিহাসে।

বিশ্বকাপে ১৭তম গোল করে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপের গোলের রাজা এখন মেসি। একই সঙ্গে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করা ফুটবলারদের ছোট তালিকাতেও নাম লেখান তিনি।

বিরতির আগে আর্জেন্টিনা বল ধরে রাখে। অস্ট্রিয়া চেষ্টা করলেও বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণে বড় ফাটল ধরাতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া একটু বেশি বল পেতে শুরু করে। তবে বল পেলেই যে বিপদ তৈরি হয়, তা নয়। আর্জেন্টিনার রক্ষণ বক্সের সামনে এসে বারবার দেয়াল তুলে দাঁড়ায়। ৫৬ মিনিটে সাবিৎসারের ফ্রি-কিক ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। সেটিই ছিল অস্ট্রিয়ার সবচেয়ে পরিষ্কার সুযোগগুলোর একটি।

৫৯ মিনিটে হাঁটুর সমস্যায় রোমেরোকে তুলে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে। এরপর রক্ষণে আরও ধার বাড়ায় আর্জেন্টিনা। কিছুক্ষণ পর মাঠে আসেন হুলিয়ান আলভারেস ও নিকোলাস গনসালেস। শেষ দিকে লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকোকেও নামান স্কালোনি।

অস্ট্রিয়াও পরিবর্তন আনে। মার্কো আরনাউতোভিচ, আলেক্সান্ডার প্রাস, মার্কো ফ্রাইডল, প্যাট্রিক ভিমার, কার্নি চুকুয়েমেকাদের নামিয়েও তারা ম্যাচের দরজা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভিমারের হেড অল্পের জন্য বাইরে যায়। সেটিই ছিল অস্ট্রিয়ার শেষ আশা।

তারপর আবার মেসি…যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্রুত আক্রমণে বাঁ দিক দিয়ে এগিয়ে যান আলভারেস। তার শট ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ফিরতি বল আসে মেসির কাছে। সামনে কয়েকজন ডিফেন্ডার। প্রথম শট আটকে গেলেও দ্বিতীয় চেষ্টায় ডানসোকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

এই বিশ্বকাপে এটি মেসির পঞ্চম গোল। সব মিলিয়ে বিশ্বকাপে ১৮তম। রেকর্ড ভাঙার রাতে জোড়া গোল পূর্ণ করেন তিনি। শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকেও হ্যাটট্রিকের কাছাকাছি গিয়েছিলেন, তবে বল অল্পের জন্য বাইরে যায়। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির। শেষ ৩২ নিশ্চিত করে তারা একরকম উড়তে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১০

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১১

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১২

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৩

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৫

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৬

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৭

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১৮

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৯

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

২০
error: Content is protected !!