বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রপ্তানি ও যাত্রী পারাপার বাড়লেও রাজস্ব ঘাটতিতে ভোমরা বন্দর

ডেস্ক রিপোর্ট: রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন। শুধু তাই নয়, ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনে ২০২২-২৩ অর্থবছরে ২০২১-২২ অর্থবছরের চেয়েও কম রাজস্ব আয় হয়েছে।

তবে, এ বন্দর দিয়ে বেড়েছে রপ্তানির পরিমাণ। সেই সঙ্গে বেড়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থবছরে ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১০৩০ কোটি ২২ লাখ টাকা। যেখানে রাজস্ব আয় হয়েছে ৬৩১ কোটি ৬৮ টাকা।

রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা ২০২১-২০২২ অর্থবছরে ছিল ৯৫৪ কোটি ৩১ লাখ টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছিল ৭৪১ কোটি ৮৩ লাখ টাকা।

তবে, ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরের চেয়ে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ বেড়েছে।

সূত্র মতে, ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২২-২৩ অর্থবছরে ২ লাখ ৬৭ হাজার ১৮৩ মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়। যেখানে ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৩১৯ মেট্রিক টন পণ্য।

এদিকে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারতে যাতায়াত এক বছরে বেড়েছে কমপক্ষে চারগুণ।

২০২২-২৩ অর্থবছরে ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছে ১ লাখ ৯৮ হাজার ২৭৫ জন যাত্রী। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন যাত্রী। এ অর্থ বছরে ভ্রমণ খাত থেকে সরকারের রাজস্ব আয় হয় ৯ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকা।

২০২১-২২ অর্থ বছরে ভোমরা বন্দর দিয়ে ভারতে যাতায়াত করেছিল মাত্র ৪৬ হাজার ৫০০ জন যাত্রী। এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল ২৪ হাজার ৩৭৯ জন যাত্রী এবং ভারত থেকে বাংলাদেশে এসেছিল ২২ হাজার ১২১ জন যাত্রী। ২০২১-২২ অর্থবছরে ভ্রমণ খাত থেকে রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ভোমরা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহী করে তুলতে এখানে দিনের দিন সব পণ্যবাহী ট্রাক ছাড় করা হয়। কোনো ট্রাক আটকে রাখা হয় না। এছাড়া ভোমরা থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় এ বন্দর দিয়ে রপ্তানির পরিমাণ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০