বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ জুন) ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

ধর্ষণের শিকার ওই তরুণীর বা‌ড়ি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে।

ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- ‌দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম (১৯), একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ (১৬) ও গোলাম হোসেন সবুজের ছেলে নিরব হোসেন (১৩)।

ভিকটিমের মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নি নাজমিন নাহারকে চিনতেন। তারা পরস্পর যোগসাজ‌শে রবিবার রাতে শ্রীরামপুর থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নিকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারের পাশে নিয়ে রাতভর গণধর্ষণ করে ফেলে রেখে যায়। সারারাত নিখোঁজ থাকার পরদিন বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তা‌কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনী সহায়তার জন্য স্থানীয় থানায় নেন স্বজনরা। পরে ভিকটিমের জবানবন্দি মোতাবেক তার মা সুফিয়া খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা (নং-৪) দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ এবং গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০