বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৮ জুলাই ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের ছুড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে বিদায় নিয়েছেন স্বাগতিকদের টপ অর্ডারের চার ব্যাটার।

জবাব দিতে নেমে ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। বল হাতে আগুন ঝরান আফগান পেসার ফজলহক ফারুকি। ফারুকির প্রথম ওভারটিতে কোনো রান হয়নি। দ্বিতীয় ওভারে আসে মাত্র এক রান। তৃতীয় ওভারের প্রথম বলেই করেন বাজিমাত। তার দেওয়া বাউন্সার সামলাতে পারেননি লিটন। ব্যাটে লেগে উড়তে থাকা বল সহজেই তালুবন্দি করেন মোহাম্মদ নবি। ১৫ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার অধিনায়ক।

ব্যাট করতে নামা নাজমুল হাসান শান্তও ক্রিজে থাকতে পারেননি খুব বেশি সময়। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই বিদায় নেন তিনি। এরপর তৌহিদ হৃদয় আর সাকিব আল হাসান মিলে জুটি গড়ার চেষ্টা করেন। আফগান স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে বোল্ড হয়ে তৌহিদ (১৬) বিদায় নিলে ভাঙে এই জুটি। অল্প বিরতিতে আরও এক উইকেট হারায় বাংলাদেশ। এবার আরেক আফগান স্পিনার মোহাম্মদ নবির বলে লেগ বিফোর হয়ে ফেরেন সাকিব (২৫)। যদিও রিভিও নিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ হোসেনও। রশিদের পরের ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে সফরকারীরা। দলটির হয়ে শতক হাঁকান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705