বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ জুলাই ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে গুণগত মান নিশ্চিতের নির্দেশ পানিসম্পদ সচিব নাজমুল আহসানের

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব মোঃ নাজমুল আহসান।

শুক্রবার (২১ জুলাই) দুপুরের পর তিনি সড়কপথে শ্যামনগরের নীলডুমুর পৌঁছে দ্বীপ ইউনিয়ন গাবুরার জেলেখালী ও নেবুবুনিয়াসহ পাশর্^বর্তী এলাকার উপকূল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন।

এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌঁছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুণগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

শ্যামনগরের সবচেয়ে দুর্দশাগ্রস্ত গাবুরা ও বুড়িগোয়ালীনির ভাঙন কবলিত অংশের উপকূল রক্ষা বাঁধ পরিদর্শনের পর সন্ধ্যায় তিনি শ্যামনগর ত্যাগ করেন।

বেড়িবাঁধ পরিদর্শনকালে তার সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১০

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

১১

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

১২

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

১৩

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১৪

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১৫

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১৬

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৭

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৮

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৯

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

২০
error: Content is protected !!