বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

করোনা পরীক্ষার টাকা আত্মসাৎ, খুলনার সিভিল সার্জন ওএসডি

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস শনাক্তে করা স্বাস্থ্য পরীক্ষার ২ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের দায়ে মামলার অভিযোগ পত্রে নাম আসায় খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

খুলনার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান। সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর সইকৃত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ ও সাবেক সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

উল্লেখ্য, খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামী যাত্রী ও সাধারণ কোভিড-১৯ রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হতো। তবে ল্যাবে যে পরিমাণ নমুনা পাঠানো হতো, তার থেকে রোগীর সংখ্যা কম দেখিয়ে টেস্টের ফির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হতো। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মোট ফি আদায় করা হয়েছিল চার কোটি ২৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা। তবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছিল এক কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা। বাকি দুই কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন তারা।

এ ঘটনায় দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে ২০২১ সালের ১৮ নভেম্বর মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন কামরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০