বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ অক্টোবর ২০২৩, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

ডেস্ক রিপোর্ট: আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ৷ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণাকালে বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না। আমরা শান্তি চাই।

এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করবো৷’
শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের এ কর্মসূচির ঘোষণা দেন৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীর দল৷ তারা আজকে তাদের পুরনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷ এদের কোনো ছাড় নেই ক্ষমা নেই, প্রতিহত করা হবে ৷

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘এক দফা’ দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল৷ এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ছিল বলে আওয়ামী লীগের আশঙ্কা ছিল৷ যে কোনো পরিস্থিতি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামেে ৷ এরই অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, বিএনপির ওই সমাবেশ চলাকালে সংঘর্ষ শুরু হলে পুলিশ নয়াপল্টন এলাকা থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়। ওই হট্টগোলের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০