বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সৈকতে ভেসে আসা রহস্যময় বস্তুটি ভারতের রকেটের অংশ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র সৈকতে ভেসে রহস্যময় বস্তুর রহস্যের জট খুলেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সৈকতে ভেসে আসা বস্তুটি আসলে ভারতের উৎক্ষেপিত রকেটের অংশ।

গত ১৬ জুলাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের গ্রিন হেড সৈকতে বিশালাকারের বস্তুটি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন।

বার্নাকলের প্রলেপযুক্ত অস্বাভাবিক সিলিন্ডার সদৃশ বস্তুটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল দেখা দেয়। অনেকে মনে করেন এটি— সেনাবাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্রের অংশ হবে অথবা ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানের অংশ।

কিন্তু সোমবার (৩১ জুলাই) অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, এটি আসলে একটি পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের অংশ। আর এ ধরনের উৎক্ষেপণ যান পরিচালনা করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

দুই মিটার বা ৬ ফুট উঁচু এই বস্তুটি একটি স্টোরেজে রাখা হয়েছে। এটির ওপর থেকে নিচ পর্যন্ত বৈদ্যুতিক তার ঝুলে ছিল।

বস্তুটি নিয়ে কী করা হবে এ নিয়ে এখন ভারত ও অস্ট্রেলিয়া আলোচনা করছে বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি।

এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে মহাকাশযানের অংশ পাওয়া গিয়েছিল। গত আগস্টে নিউ সাউথ ওয়েলসের এক ভেড়ার খামারি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের মহাকাশযানের ধ্বংসাবশেষ পেয়েছিলেন। যা তার খামারের ভেতর পড়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!