বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-৬ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস: প্রচারণা তুঙ্গে

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার উপকূলীয় পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন গঠিত।
ইতোপূর্বে এলাকার মানুষ নিজেদের ভাগ্য ফেরাতে কখনও আওয়ামী লীগ, কখনও মুসলিম লীগ, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীর প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।

তবে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। এক্ষেত্রে প্রতিবারই নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

২০০৮ সালে অ্যাড. সোহরাব আলী সানা, ২০১৪ সালে অ্যাড. শেখ মোঃ নুরুল হক ও ২০১৮ সালে মোঃ আক্তারুজ্জামান বাবু নৌকা প্রতীক নিয়ে খুলনা-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

একইভাবে এবারও খুলনা-৬ আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আর এবার নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ রশীদুজ্জামান।

তিনি এলাকায় লবণ পানির ঘেরবিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি।

সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন।

তবে সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার পরে মো. রশিদুজ্জামান নির্বাচনী প্রচারণায় তৎপর হয়ে উঠেছেন এলাকাজুড়ে।

স্থানীয় নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ বলছে, এবারের নির্বাচনে খুলনা-৬ আসনে আওয়ামীলীগ প্রার্থীকে চ্যালেঞ্জে ফেলেছে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রার্থীরা। এরই মধ্যে জমজমাট প্রচারণায় মেতে উঠেছে উপকূলীয় এই জনপদ।

এই আসনে নৌকার শক্ত প্রতিপক্ষ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম ও বিএনএম এর নোঙ্গর প্রতীকের ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।

এখানে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু প্রচারণায় না থাকায় নৌকা, ঈগল ও নোঙর প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে জানান স্থানীয় ভোটাররা। তাই নিজেদের প্রার্থীর পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন কর্মী-সমর্থকরা।

খুলনা-৬ আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী নেওয়াজ মোরশেদ হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবে এলাকায় তার নিবিড় সম্পর্ক রয়েছে।

অপরদিক স্বতন্ত্র হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম প্রার্থিতা ফিরে পাওয়ায় নতুন সমীকরণ চলছে কয়রা-পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে। মাহবুবুল আলম প্রার্থিতা ফিরে পাওয়ায় নির্বাচন জমে উঠেছে। এরই মধ্যে দুই উপজেলায় তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ মাঠে নেমেছেন।

খুলনা-৬ আসনে মোঃ রশীদুজ্জামান, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, এনপিপির আবু সুফিয়ান, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন ও তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হাসবেন শেষ হাসি, তা দেখার অপেক্ষায় রয়েছেন কয়রা-পাইকগাছার সাধারণ ভোটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১০

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১১

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১২

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৪

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৭

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৮

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705