বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদীপুরে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির ব্যাবস্থাপনায় নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসভা অনুষ্ঠিত হয়।

শুরুতে একটি র‌্যালি সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের হাদিপুর এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে।

পরে আলোচনা সভায় হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।

বিশেষ অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান।

হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দীন আল আজাদের পরিচালনায় বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা রাম সুন্দর ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা নির্দিষ্ট বয়স হওয়ার পূর্বে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ক্ষতির মুখে ঠেলে না দেওয়ার অনুরোধ জানান। একই সাথে পরিবারের কোনো সদস্য যাতে মাদক ব্যবসা বা সেবনে জড়িয়ে না পড়ে সেজন্য পারস্পরিক সম্পর্কের উন্নতির উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০