বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ আগস্ট ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের গাবুরায় খোলপেটুয়ার বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে এলাকাবাসী

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে।

উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯নং সোরা গ্রাম সংলগ্ন চর এলাকায় পূর্ণিমার অতিরিক্ত জোয়ারের চাপে এই ভাঙন দেখা দেয়। এতে ইতোমধ্য গাবুরার ৫০০ মিটারের মত এলাকা জুড়ে ভাঙন ধরেছে। অনেক স্থানে বাঁধ ধসে নদীতে বিলীন হয়ে গেছে।

গাবুরার গ্রামের হুদা মালী বলেন, বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। যে কোনো সময় ভেঙে নদীতে বিলীন হতে পারে। এলাকার মানুষ আতংকে আছে।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান, সোরা গ্রামের হাসান মালীর বাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ মিটারজুড়ে ভাঙন ধরেছে। বড় বড় মাটির স্তূপ ও গাছপালা নদীতে চলে যাচ্ছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, ওই এলাকায় খোলপেটুয়ার বেড়িবাঁধটি চর থেকেও খানিকটা দূরে। মূলত চর ভেঙে বেড়িবাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া বাঁধটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙন এভাবে চলতে থাকলে স্বল্প সময়ে বেড়িবাঁধ ভেঙে গোটা এলাকা পানিতে তলিয়ে যাওয়ার শংকা রয়েছে। স্থানীয়রা বাঁধটি মেরামতের চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ড এখনই পদক্ষেপ না নিলে যে কোন সময় ভয়াবহ বিপদ হতে পারে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন জানান, সোরা গ্রামের পাশে দৃষ্টিনন্দন এলাকায় কিছুদিন আগে ভাঙন ধরেছিল। সে সময় বেশকিছু জিওব্যাগ পাঠানো হয়েছিল। যেগুলো অব্যবহৃত রয়েছে আপাতত সেগুলো দিয়ে ভাঙন রোধের কাজ চলছে। এ ছাড়া নতুন করে আরও কিছু জিওব্যাগ পাঠানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০