বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঠ্যপুস্তকের সংশোধনী অতিদ্রুত: এনসিটিবি

ডেস্ক রিপোর্ট: নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনী অতিদ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ সালের বইয়ের বস্তুনিষ্ঠ আলোচনা ও গভীর পর্যবেক্ষণে যে সকল বিষয় উঠে এসেছে তা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি।

বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের সময় আমরা সকল শুভানুধ্যায়ীদের প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা অবহিতকরণের সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করেছিলাম। আপনারা আমাদের সে আহ্বানে তাৎপর্যপূর্ণ ইতিবাচক মতামত দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের এই তাৎপর্যপূর্ণ মতামত আন্তরিকতার সাথে গ্রহণ করে আমাদের বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনীসমূহ অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে প্রেরণ করা হবে। যারা আমাদের নানা তথ্য, উপাত্ত, যৌক্তিক বিশ্লেষণ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে পাঠ্যপুস্তকের মানোন্নয়নে সহায়তা করছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১০

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

১১

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১২

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

১৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৪

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

১৫

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১৬

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৭

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১৮

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৯

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

২০