বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কী সুন্দর ব্যবহার, জায়েদ খান অসাধারণ মানুষ: সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: কলকাতার ‘নাকাব’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। ২০১৮ সালে মুক্তি পায় পায় সিনমাটি।

এরপর আর শাকিব খানের সঙ্গে আর কাজ হয়নি এই অভিনেত্রীর। এবার বাংলাদেশে এসে অভিনয় করছেন জায়েদ খানের নায়িকা হয়ে।
সম্প্রতি ‘ছায়াবাজ’ নামের সেই সিনেমার একটি গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। যেখানে অংশ নিচ্ছেন সায়ন্তিকা। পারিবারিক গল্পের সিনেমাটিতে তার চরিত্রের নাম ডায়না। প্রথমবার বাংলাদেশে এসে শুটিং করছেন তিনি।

এই অভিনেত্রী বলেন, প্রথমবার বাংলাদেশে এসেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গাটা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে।

জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় এই নায়িকা বলেন, আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।

সায়ন্তিকা আরও বলেন, বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যেকোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।

‘নাকাব’র পর শাকিব খানের সঙ্গে আর কাজ হয়নি। তবে ভালো গল্প ও চরিত্রে শাকিব খানের বিপরীতে কাজের সুযোগ হলে অবশ্যই করতে চান সায়ন্তিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০