বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ আগস্ট ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়়রায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও মারপিটের অভিযোগ

কয়়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদারের বিরুদ্ধে জমি চেষ্টা ও মারপিটের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী জমির মালিকগণ শনিবার (৫ আগস্ট) বেলা ১২টায় কয়়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিকদের পক্ষে ফেরদৌস সানা বলেন, গত শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের গোবরা পূর্বচক গ্রামের সালাম গাজীর ছেলে মেহেদী হাসান দিদারের নেতৃত্বে একদল লোক এসে আমার বাড়ির সন্নিকটে পূর্বচক গ্রামে আমাদের পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা করে। এ সময় আমরা বাধা দিতে গেলে সেসহ তার সাথে থাকা লোকজন আমাদের উপর হামলা করে বেধড়ক মারপিট করে জখম করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ আসার খবরে তাৎক্ষণিক তারা পালিয়ে যায়়। বর্তমানে আমার স্ত্রী ও বড় ভাই মারাত্মক জখম অবস্থায়় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ মুহূর্তে সে ভাড়াটিয়া হিসাবে আমাদের পৈত্রিক জমি পুনরায় জবরদখলের হুমকিসহ জীবননাশের হুমকি দিচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, এর আগেও ওই জমি দখলে নিতে ভাড়াটিয়া হিসাবে মেহেদী হাসান দিদার একাধিকবার তাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী জমি মালিকগণ ন্যায় বিচার কামনা করেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, গোবরা পূর্বচকে জমি জবর দখলের খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান দিদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সাথে আমি জড়িত নেই। প্রতিপক্ষআমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা অভিযোগ করে হয়রানির চেষ্টা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০