বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ আগস্ট ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববিতে মধ্যরাতে হেলমেট পরে হামলা, ৬ ছাত্রলীগ কর্মী আহত

ডেস্ক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলে হেলমেটধারীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে ৬ জনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৬ আগস্ট) দিবাগত রাত ১১টার পরে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা সকলেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে হেলমেট, রুমাল ও মুখোশ দিয়ে মুখ ঢাকা ১৫-২০ জনের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা শেরে বাংলা হলের ভেতরে প্রবেশ করে প্রধান ফটক আটকে দিয়ে চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে কয়েকটি কক্ষে তল্লাশি করে।

এরপর তারা বঙ্গবন্ধু হলের চতুর্থ তলায় যায়। সেখানে তারা মুয়ীদুর রহমান বাকি (২৮), সাইমুন ইসলাম (২৬), আয়াত উল্লাহ (২৫) সহ ৮-১০ জনের ওপর ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

আহত শিক্ষার্থী সাইমুন ইসলামের অভিযোগ, রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুবাশ্বির রিদমসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মুখোশ ও হেলমেটধারী এই হামলা চালায়।

এদিকে নানান অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় এভাবে হামলা চালানোর সাহস পেয়েছে বলে দাবি করেছেন অপর আহত মুয়ীদুর রহমান বাকি।

হামলার ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।

তবে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।

তিনি বলেন, রাতে হামলার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গেছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ক্যাম্পাসের একটি সূত্র জানিয়েছেন, সদ্য বিদায়ী মেয়র ও বরিশাল সদর আসনের সাংসদের হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে জড়িতরা দুটি পৃথক ভাগে বিভক্ত। আর দীর্ঘদিন ধরেই এ দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টাহামলা, মারামারির ঘটনা ঘটে আসছে।

শনিবার রাতের ঘটনাতেও পাল্টা হামলায় মুবাশ্বির রিদমের গ্রুপের শান্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

১

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

২

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৩

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৪

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৬

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৭

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

৮

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১০

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১১

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১২

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৩

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৪

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৫

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৬

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৭

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৯

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

২০