বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পরিবার পরিকল্পনা অফিসের ওষুধ পাচারের অভিযোগ

গাজী মাহিদা মিজান: শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পিয়ন খান আহসান ইবনে সালাম ওরফে সুমনের বিরুদ্ধে অফিসের ওষুধ পাচারের অভিযোগ উঠেছে। বহিরাগতদের সাথে আতাঁত করে তিনি পরিবার পরিকল্পনা কার্যালয়ের জন্ম নিয়ন্ত্রণ ও ওষুধ পাচার করছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তার নিকট থেকে দুটি ব্যাগ ভরে ওষুধ নিয়ে পালানোর সময় দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এসময় সংবাদকর্মীরা উপস্থিত হয়ে ক্যামেরায় ভিডিও চিত্র ধারণের সময় ঔষধ ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায় আটক যুবকরা।

জোবায়ের হোসেন ও উৎপলসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক সভা চলছিল। এসময় অফিসের পিয়ন খান আহসান ইবনে সালামকে স্টোর রুম তদারকির নির্দেশনা দেয়া হয়। দুপুর সাড়ে বারটার দিকে দোতলার সভাকক্ষে অন্যরা ব্যস্ত থাকার সুযোগে খান আহসান সামনের রাস্তায় অপেক্ষমান দুই যুবকের নিকট থেকে দুটি ব্যাগ নিয়ে স্টোর রুমে যায়। স্বল্প সময়ের মধ্যে ব্যাগ দুটি ভর্তি করে নিয়ে বাইরে এসে গেটের সামনে দাড়িয়ে থাকা যুবকদ্বয়ের হাতে তা উঠিয়ে দেয়। এসময় ঘটনা বুঝতে পেরে স্থানীয়রা সাংবাদিকদের খবর দিলে তারা যেয়ে ভিডিও চিত্র ধারণের সময় ব্যাগ ফেলে দুই যুবক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, খান আহসান ইবনে সালাম দীর্ঘ দশ বছরের বেশী সময় ধরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার র্কাযালয়ে চাকুরীরত। অফিসের আস্থাভাজন হওয়ার পাশাপাশি মাঝেমধ্যে স্টোর রুম রক্ষণাবেক্ষণের সুযোগে সে ওষুধসহ পণ্যসামগ্রী বাইরে পাচার করে। তাদের দাবি সম্প্রতি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে আটক জন্ম নিয়ন্ত্রণ উপকরণ সামগ্রী পাচারের সাথে খান আহসান ইবনে সালামসহ তার সাঙ্গপাঙ্গরা জড়িত থাকতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে খান আহসান ইবনে সালাম জানান তিনি এ ঘটনার সাথে জড়িত না। ভিডিও চিত্রে তার নেয়া ব্যাগ নিয়ে যুবকদের দৌড়ে পালানোর চেষ্টার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওষুধ দেয়ার নির্ধারিত দিন থাকায় একটু তাড়াহুড়ো করা হয়েছিল।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন জানান, তিনি মাসিক সভায় ছিলেন। ভিডিও করার পরিবর্তে আটকের পরপরই পুলিশ কিংবা তাকে ডাকা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যেত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০