বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন আসলেই বিএনপি-জামায়াত বিদেশীদের কাছে ধর্ণা দেয়: বাহাউদ্দিন নাছিম

ডেস্ক রিপোর্ট: বিএনপি জামায়াত বাংলাদেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, যখনই নির্বাচন আসে বিএনপি-জামায়াত তখন বিদেশীদের কাছে ধর্ণা দেয়। ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা পাকিস্তানের দালাল। বিপরীতে শেখ হাসিনার নেতৃত্ব আজ সারা বিশ্বে সমাদৃত। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ। #

২৫.৯.২০২৩

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৫

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

৭

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৮

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৯

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১০

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১১

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১২

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৩

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৪

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৫

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৬

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১৭

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৯

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!