বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে কী ভাবছে রাজনীতিক, সাধারণ মানুষ?

ডেস্ক রিপোর্ট: আগামী ফেব্রুয়ারির প্রথামার্থে জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের এমন ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করেছে ইসি। তবে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য, নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে না পারা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আদৌ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না তা নিয়ে এখনো তৃণমূল মানুষের সংশয় কাটেনি। এরই মধ্যে সম্প্রতি শেষ হয়েছে ডাকসু ও জাকসু নির্বাচন। এই নির্বাচনের ফলাফল নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

অনেকেই মনে করছেন ডাকসু ও জাসকু নির্বাচন দেশের বড় বড় দলগুলোর জন্য সতর্ক বার্তা। এতে কোনো কোনো দল চিন্তিত হয়ে পড়লেও বেশ উজ্জীবিত হয়েছে জামায়াত-শিবির।

নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরা শহরের একজন ব্যবসায়ী বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল এমন হবে এটা আমার কল্পনার বাইরে ছিল। যা কোনো কোনো দলের জন্য সতর্ক সংকেতও বটে। আগামী নির্বাচনে এর কিছু না কিছু প্রভাব তো পড়বেই। এটা যাদের জন্য সতর্ক সংকত তারা যদি বিষয়টি অনুধাবন করতে পারে, তাহলে তাদের জন্য ভালো। বিপরীতে ডাকসু ও জাকসু নির্বাচনে যারা জিতেছে তাদের মনোবল বাড়লো। তারা আরও সুসংগঠিত হবে এগিয়ে যাবে। তবে, নির্বাচন যথা সময়ে হবে কি তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

সাতক্ষীরার একজন সাংস্কৃতিক কর্মী নাম প্রকাশ না করেই বলেন, যারা সরাসরি রাজনীতিতে জড়িত তারা বলবে ডাকসু ও জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু সাধারণ মানুষ তো প্রভাবিত হচ্ছেই।

তিনি আরও বলেন, ডাকসু ও জাকসুতে যারা জিতেছে, তারাও গ্রামাঞ্চলের সাধারণ ঘরের ছেলে। তারাও বাড়িতে ফিরে তাদের পরিবারকে যুক্ত করবে। ইতোমধ্যে যুক্ত হয়েছে। এমনটি ৯০’র নির্বাচনের সময় দেখা গিয়েছিল।

আবার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের আন্দোলনের ঘোষণাকে কেউ কেউ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তারা বলছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে অধিকাংশ পদে শিবিরের যে জয়, তা কাজে লাগিয়ে জামায়াত নিজেদের পক্ষে জনসমর্থনের জানান দিচ্ছে। যা সরকারকে চাপে রাখতে তাদের রাজনৈতিক কৌশলও বটে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, ডাকসু ও জাকসুর ফলাফল দেশবাসী মূল্যায়ন করবে। রাজনৈতিক দল হিসেবে আমরা দেখছি- এটা পরিবর্তনের একটা লক্ষণ। এর বাস্তব মূল্যায়নটা করবে দেশের জনগণ।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, ডাকসু বা জাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ক্যাম্পাস ছোট একটা ক্ষেত্র আর দেশে কোটি কোটি ভোটার। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তৃণমূলের মানুষ ওতোটা ভাবছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!