
ডেস্ক রিপোর্ট: ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো মেসার্স এস এস এন্টারপ্রাইজ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে শহরের পলাশপোলের সংগ্রাম/স্পন্দন হাসপাতাল ও ওয়ালটন শোরুমের উত্তর পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেসার্স এস এস এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান।
দোয়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস, সাখাওয়াত হোসেন, ডা. অনির্বাণ, মো. জাকির হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, রাহাত রাজা, ইব্রাহিম খলিল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি এস এম সাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি গ্লাস, আয়না, হার্ডবোর্ড, পারটেক্স, মেলামাইন বোর্ড, সিলিং বোর্ড, থাই অ্যালুমিনিয়াম, ফার্নিচার, সেলুলাইট, প্লাস্টিক শিট, ককশিট, পর্দার পাইপ, ফটোগ্রাফিক্সসহ বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।
এ ছাড়া থাই অ্যালুমিনিয়াম ও ইন্টোরিয়র ডেকোরেশনের কাজসহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে সরবরাহ করা হবে।
মন্তব্য করুন