বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

ডেস্ক রিপোর্ট সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা চত্বরে বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে মোট ১০৬ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটাধিকার প্রয়োগ করে।

ঘােষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল কালাম ছাতা প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট।

সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রহমত আলী ফুল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে গনেশ চন্দ্র দাস হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে তরুণ মন্ডল হাতি প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের মোল্লা বাঘ প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মানিক হেলা পাখি প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সরদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ ভোট।

কোষাধ্যক্ষ পদে জনি হেলা মাছ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ রানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে বিষু কুমার টেলিভিশন প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট।

এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- কুদ্দুস মোল্লা, মোঃ সাজু কারিগর, মহিলা কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কুলসুম খাতুন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম, মীর নাছের আলী ও মোঃ ইদ্রিস আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!