বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজ রয়েছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে কেস সলভিংয়ের মাধ্যমে বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে সমাধান দিতে হবে। দ্বিতীয় ধাপে ওভিসি (অনলাইন ভিডিও বিজ্ঞাপন) তৈরি করে নির্ধারিত পণ্যের জন্য সৃজনশীল বিজ্ঞাপন নির্মাণ করতে হবে। তৃতীয় ও শেষ ধাপে গ্র্যান্ড ফিনালেতে নতুন ব্যবসায়িক কেসের সমাধান তৈরি করে তা বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

দল গঠন ও অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে ২ থেকে ৪ সদস্যের দল গঠন করতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাষ্কর্য চত্বরে একটি অফলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়া অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত লিংক: https://forms.gle/EYiinrXNJb9hscdK6

প্রতিযোগিতায় বিজয়ী দলসহ মোট দশ ফাইনালিস্ট দলের জন্য ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার থাকছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ, প্রথম রানারআপকে ৬০ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ৪০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া অপর সাত ফাইনালিস্ট দল পাবে ৫ হাজার টাকা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহমান তামীম বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবে। পাশাপাশি তাদের বিশ্লেষণ, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা যাচাই ও বিকাশের সুযোগ তৈরি হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আশাবাদী।

ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানি রাশহা রাতুল জানান, প্রতিযোগিতার প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আসবে। আমরা চাই, অংশগ্রহণকারীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং এখান থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১০

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১১

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১২

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৪

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৫

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৬

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৭

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৮

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

১৯

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

২০
error: Content is protected !!