বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

Oplus_131072

দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন (সদস্য) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘একই দিনে দুটি ভোটের একটি মেনে নিয়ে আরেকটি না মেনে বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে।’ জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, তেল, বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এসব সংকটের কারণে সাধারণ মানুষ ও কৃষকেরা দুর্ভোগে পড়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দীন ও মাওলানা আব্দুস সবুর।

এ সময় উপজেলা কর্মপরিষদের সদস্যরা এবং বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা ও বল্লী ইউনিয়নের রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের করণীয় এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!