
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‘শিক্ষার্থীদের বন্ধন, বিদ্যালয়ের উন্নয়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৭৪নং নলতা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এর আগে গত ৩১ আগস্ট প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে আবুল কালাম আজাদ (বকুল) সভাপতি, ডা. মো. হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক এবং আবুল কালাম বিন আকবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন সদস্যের নেতৃত্বে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন