
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কমিউনিটি পুলিশিং কাবাডি টুর্নামেন্টের বাছাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দেবহাটা থানা পুলিশের উদ্যোগ কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান এবং কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক রুহুল আমিন মোড়ল।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কাবাডি টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে থানাভিত্তিক দল প্রস্তুত করার লক্ষ্যে দেবহাটায় এ আয়োজন করা হয়।
মন্তব্য করুন