বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে একটি মুরগির খামারে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা খামারের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে ১০ বস্তা মুরগির ফিড, তিনটি সিলিং ফ্যান ও একটি পানির মোটর নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফয়জুল্লাহপুর গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অ্যাডভোকেট তাপস কুমার মণ্ডলের মুরগির খামারে এ চুরির ঘটনা ঘটে।

খামারের কর্মচারী রাসেল জানান, রাত ১১টার দিকে মুরগিদের খাবার দিয়ে খামারে পাঁচটি তালা লাগিয়ে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে খামারে এসে তিনি দেখতে পান, দুটি তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পান, খামারে রাখা ১০ বস্তা ফিড, তিনটি সিলিং ফ্যান ও একটি পানির মোটর নেই।

খামারের মালিক অ্যাডভোকেট তাপস কুমার মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির পাশে মুরগির খামারে ব্যবসা করে আসছেন। এর আগেও তার খামারে চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়জুল্লাহপুর স্কুল মোড় এলাকায় এর আগেও বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে স্থানীয় আলমগীর ও বেল্লালের দোকানেও চুরি হয়েছিল বলে জানান তারা। এতে এলাকায় চুরি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এলাকায় মাদক সেবন ও অনলাইন মোবাইল জুয়ার সঙ্গে জড়িতদের কারণে চুরির প্রবণতা বেড়েছে। ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটছে বলেও তারা জানান।

স্থানীয় সচেতন বাসিন্দারা চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!