
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী বাজারে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন, উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন, কুশুলিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মেম্বার নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান।
এ ছাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুলু, সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান ঢালী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু, সহ-সভাপতি পরিতোষ ঘোষ, ওয়ার্ড বিএনপির শাহাজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন