বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: গ্রামবাংলার ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে একসময় ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল বাঁশ-বেতের তৈরি নানা সামগ্রী। ঘরের কাজে ডালা, কুলা, ঝুড়ি থেকে শুরু করে মাছ ধরার আটন ও খারাসহ নানা উপকরণ তৈরি হতো বাঁশ-বেত দিয়ে। সময়ের পরিবর্তনে প্লাস্টিক ও আধুনিক সামগ্রীর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে জীবিকার তাগিদে এখনও সেই পুরোনো ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্ৰামের আব্দুস সাত্তার গাজী।

বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও থেমে নেই তাঁর কর্মযজ্ঞ। দীর্ঘদিন ধরে নিজ হাতে বাঁশ-বেত দিয়ে তৈরি করছেন ডালা, ঝুড়ি, কুলা, মাছ ধরার খারা, আটন, শিশুদের দোলনাসহ নানা ধরনের সামগ্রী। এসব পণ্য হোগলা মোড়ে বিক্রি করেন তিনি। নিজের হাতে তৈরি এসব সামগ্রী বিক্রির আয় দিয়েই চলে তাঁর জীবন-জীবিকা।

বৃহস্পতিবার সরেজমিনে হোগলা মোড়ে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে বাঁশ-বেতের তৈরি বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছেন আব্দুস সাত্তার গাজী। স্থানীয় পথচারী ও ক্রেতারা প্রয়োজন অনুযায়ী এসব সামগ্রী কিনছেন। তাঁর দোকানে বাঁশ-বেতের তৈরি কুলা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৭০ টাকা, ছোট ঝুড়ি ১০০ থেকে ১৫০ টাকা, মাছ ধরার খারা ২০০ থেকে ২৫০ টাকা, আটন ২০০ থেকে ২৫০ টাকা এবং শিশুদের দোলনা ১২০ থেকে ১৫০ টাকায়। এছাড়া চাহিদা অনুযায়ী রয়েছে আরও বিভিন্ন ধরনের সামগ্রী।

বয়সের ভারে কাজের গতি আগের মতো না থাকলেও হাতের কাজ থামাননি আব্দুস সাত্তার গাজীর। বাঁশ চেঁছে, বেত কেটে, ধীরে ধীরে নিপুণ হাতে তৈরি করেন এসব সামগ্রী। তাঁর কাছে এই কাজ শুধু পেশা নয়—জীবন চালিয়ে নেওয়ার একমাত্র অবলম্বন।

আব্দুস সাত্তার গাজী জানান, দীর্ঘদিন ধরে তিনি বাঁশ-বেতের সামগ্রী তৈরি ও বিক্রি করে আসছেন। একসময় এসব পণ্যের চাহিদা অনেক বেশি ছিল। এখন প্লাস্টিক ও অন্যান্য আধুনিক সামগ্রীর ব্যবহার বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। বয়স বেড়ে যাওয়ায় আগের মতো পরিশ্রমও করতে পারেন না। তারপরও সংসারের খরচ চালাতে কাজ করে যেতে হচ্ছে তাকে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আব্দুস সাত্তারের মতো কারিগররা নিজের জীবিকার পাশাপাশি গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যও ধরে রেখেছেন। একসময় মানুষের ঘরে ঘরে বাঁশ-বেতের সামগ্রী দেখা গেলেও এখন সেই জায়গা দখল করেছে প্লাস্টিক ও আধুনিক উপকরণ। ফলে এই পেশার সঙ্গে যুক্ত অনেক কারিগরই এখন জীবিকা সংকটে পড়েছেন।

সচেতন মহলের মতে, বাঁশ-বেতের ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা প্রয়োজন। এতে একদিকে যেমন হারিয়ে যেতে বসা গ্রামীণ কারুশিল্প বাঁচবে, অন্যদিকে আব্দুস সাত্তারের মতো প্রবীণ কারিগরদের শেষ বয়সের জীবনযুদ্ধও কিছুটা সহজ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৩

দাম বাড়ল সয়াবিন তেলের

৪

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

৫

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

৬

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

৭

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

৮

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৯

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১০

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১১

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১২

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১৩

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৪

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১৫

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১৭

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১৮

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

২০
error: Content is protected !!