বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া ও ছাত্রীহলের ক্যান্টিনের খাবারের মান, পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি সরবরাহসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এসব সমস্যা সমাধানে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বার্থ বিবেচনায় আগামী রবিবার থেকে ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং খাবারের মান বৃদ্ধি করতে হবে।

এ ছাড়া ক্যাফেটেরিয়ায় খাবারের আইটেম বাড়িয়ে কমপক্ষে ১০ ধরনের ভর্তা-ভাজির ব্যবস্থা করার দাবি জানানো হয়। আগামী অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক পাঁচ লাখ টাকা ভর্তুকি দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিনামূল্যে খাবার খাওয়ার ব্যবস্থা বন্ধ করার দাবি জানানো হয়।

ছাত্রীহলের ক্যান্টিনের খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, হলের ছাত্রীদের অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধ করতে হবে। একই সঙ্গে হলের পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে উল্লেখ করে দ্রুত পানির ট্যাংক পরিষ্কার ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের লিফট ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির দাবি, শহীদ সাজিদ ভবনের লিফট ১২ দিন ধরে বন্ধ রয়েছে। দ্রুত লিফটটি মেরামত করে সচল করার পাশাপাশি মেয়েদের হলে লিফট মাঝেমধ্যে ছিঁড়ে পড়ার মতো ঝুঁকিপূর্ণ ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!