বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাশ ঢেকে রাখা ম্যাট্রেসের নমুনা থেকে এক বছর পর সন্দেহভাজন খুনি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগে ২০২২ সালের ২৩ জুন খুন হন আকলিমান নেছা (৭০)। ভাগনে বশিরুল হকের (৫২) বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আকলিমানের মরদেহ ম্যাট্রেসে (তোশক) ঢাকা ছিল। তাঁর হাত, মুখ ও পা বাঁধা ছিল কালো স্কচটেপে।

কে বা কারা আকলিমানকে খুন করেছে, তা এক বছরেও উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে জব্দ করা ম্যাট্রেসে লেগে থাকা ডিএনএ নমুনার সূত্র ধরে গত সোমবার (২১ আগস্ট) সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ভাগনে বশিরুল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আকলিমান রাজশাহী থেকে ঢাকায় এসে সূত্রাপুরের হেমেন্দ্র দাস সড়কে ভাই আবুল কালাম মোহাম্মদ সরোয়ারের বাসায় বসবাস করতেন। ওই বাসায় আকলিমানের দেখাশোনা করতেন ভাই সারোয়ারের ছেলে আবুল কালাম মোহাম্মদ সানোয়ার।

সেখান থেকে আকলিমান গত বছরের জুনে হাজারীবাগে বোনের ছেলে বশিরুলের বাসায় বেড়াতে যান। ওই বাসায় বশিরুলের বোন শামীমাও থাকতেন।

২৩ জুন দুপুরে সানোয়ারকে ফোন করেন শামীমা। বলেন, আকলিমান বেঁচে নেই। খবর পেয়ে সানোয়ার সূত্রাপুর থেকে হাজারীবাগে বশিরুলের বাসায় গিয়ে নিচতলার একটি কক্ষে আকলিমানের মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যে ম্যাট্রেস দিয়ে আকলিমানের মরদেহ ঢাকা ছিল, সেটি আলামত হিসেবে জব্দ করেন। পুলিশ জানায়, ওই ম্যাট্রেসের গায়ে বমি লেগে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, সেটা সন্দেহভাজন খুনির বমি।

আকলিমান খুনের ঘটনায় ২০২২ সালের ২৩ জুন হাজারীবাগ থানায় সানোয়ার বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্দেহভাজন হিসেবে বশিরুল ও শামীমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। পরে আলামত হিসেবে সংগ্রহ করা বমির নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয় বশিরুল ও শামীমার রক্তের নমুনাও।

গত ৩১ জুলাই পাওয়া সিআইডির ফরেনসিক প্রতিবেদন থেকে ডিবি জানতে পারে, মামলার আলামত হিসেবে জব্দ করা ম্যাট্রেসের গায়ে লেগে থাকা বমি বশিরুলের। আকলিমানের খুনের অভিযোগে গত মঙ্গলবার (২২ আগস্ট) বশিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বশিরুলকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আকলিমানের খুনের মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক তারিকুল আলম গত বুধবার রাতে বলেন, আকলিমান নেছার ময়নাতদন্ত রিপোর্ট বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বশিরুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যা বলেছিলেন বশিরুল
চারতলা ওই বাসার দ্বিতীয় তলায় থাকেন বশিরুল ও শামীমা। খুনের দিন বাসায় ছিলেন না, বলেছেন তাঁরা। পুলিশকে জানিয়েছেন, ঘটনার আগের রাতে তাঁরা এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখানে কোমল পানীয় পানের পর অসুস্থ বোধ করেন বশিরুল ও শামীমা। শুরুতে বশিরুল বাসায় ফিরে আসেন। কিছুটা সুস্থ বোধ করার পর শামীমাও বাসায় ফেরেন।

পুলিশকে বশিরুল ও শামীমা বলেন, কে বা কারা আকলিমানকে খুন করেছেন, অসুস্থ থাকায় তাঁরা কিছুই বুঝতে পারেননি। তাঁদের ভাষ্য, আলমারি ভেঙে ৪০ হাজার টাকা নিয়ে গেছেন হত্যাকারীরা।

ডিবি পরিদর্শক তারিকুল আলম বলেন, বশিরুল ও শামীমা তাঁদের আত্মীয়ের বাসায় যে কোমল পানীয় পান করেছিলেন, সেটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। এতে চেতনানাশকের কোনো উপাদান পাওয়া যায়নি।

এ ছাড়া ভাই–বোনের রক্তের নমুনাতেও চেতনানাশকের নমুনা মেলেনি। তাই অসুস্থ হওয়া এবং আকলিমানের খুনের ঘটনা সম্পর্কে কিছুই না জানার দাবির সত্যতা নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এরপর আলামত হিসেবে জব্দ করা ম্যাট্রেসে লেগে থাকা বমি বশিরুলের বলে ফরেনসিক প্রতিবেদন পাওয়ায় তাঁর বিরুদ্ধে সন্দেহ আরও জোরদার হয়েছে।

শাস্তি চান সানোয়ার
আকলিমান হত্যা মামলার বাদী আবুল কালাম মোহাম্মদ সানোয়ার তাঁর ফুফু হত্যার কঠোর বিচার দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার বৃদ্ধা ফুফুকে কে খুন করেছে, সেটা জানি না। এই খুনের দায়ে আমারই এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্মম এই খুনের পেছনে যে–ই জড়িত থাক না কেন, আমি তার শাস্তি চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!